লিড নিউজসিলেটসিলেট বিভাগ
সিলেটে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতারঅদ্য ১৪/০৭/২০২১খ্রিঃ অনুমান ২০:১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন গোপালটিলাস্থ ২নং রোডেল মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল আউয়াল (৩৫), পিতা- মোঃ আব্দুল মন্নান, মাতা- মোছা: আম্বিয়া বেগম, সাং- কাগাবালা, ডাক- কাগাবালা, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- ছয়েফ এর ভাড়াটিয়া, গোপালটিলা, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অদ্য ১৪/০৭/২০২১খ্রিঃ অনুমান ২০:১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন গোপালটিলাস্থ ২নং রোডেল মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল আউয়াল (৩৫), পিতা- মোঃ আব্দুল মন্নান, মাতা- মোছা: আম্বিয়া বেগম, সাং- কাগাবালা, ডাক- কাগাবালা, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- ছয়েফ এর ভাড়াটিয়া, গোপালটিলা, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।




