লিড নিউজ

মৌলভীবাজারে ব্যবসায়ীর উপর হামলায় মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি :  মৌলভীবাজারের শমসেরনগর রোডের ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিবের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরেরর নাগরিকবৃন্দ।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ব্যবসায়ী দুরুদ আহমদের সভাপতিত্বে ও জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য মো: ফিরোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ হোসেন, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, নাজিম উদ্দিন নজরুল, সৈয়দ সেলিম হক, আজিজুল ইসলাম সেলিম, আবু সুফিয়ান, তোফায়েল ইসলাম ও সাহেদ আহমদসহ অন্যান্যরা। এসম বক্তারা অবিলম্বে ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিবের উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবি জানান।

Related Articles

Back to top button