

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে পরিবারিক কলহের জের ধরে রোজিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। এ ঘটনায় রোজিনার জা সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এসআই শাহিদ বলেন, রোজিনার সঙ্গে তার ভাসুর আব্দুল ওয়াদুদ মিয়ার দীর্ঘদিন ধরে পরিবারিক কলহ চলছিল। এর জের ধরে বুধবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে ওয়াদুদ ও তার ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলা টিপে হত্যা করে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
সালমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও ওয়াদুদ পলাতক বলে জানান এসআই শাহিদ।




