সিলেট বিভাগ

সিলেটে সকাল থেকেই মাঠে হেফাজত কর্মীরা

নিউজ ডেস্ক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ডাকা হরতাল পালনে সকাল থেকেই সিলেটে মাঠে অবস্থান নিয়েছেন হেফাজত কর্মীরা।


ভোর থেকেই তারা রাস্তায় পিকেটিং শুরু করেন এবং নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে মিছিল দিচ্ছেন।

ভোর ৬টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট ও শিবগঞ্জসহ সিলেট জেলা ও মহানগর হেফাজতের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নেন এবং মাঝে-মধ্যে চলাচলরত গাড়ি থামিয়ে চালকদের ‘ঈমানি দায়িত্ব পালনের স্বার্থে’ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং চারজন নিহতের ঘটনার প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সারা দেশে হরতাল ঢাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Related Articles

Back to top button