লিড নিউজসিলেট বিভাগ
নগরীতে ইয়ামাহা রাইর্ডাস ক্লাব এর পক্ষ থেকে মাস্ক বিতরন


নিউজ ডেস্ক: সিলেটে ইয়ামাহা রাইর্ডাস ক্লাব এর পক্ষ থেকে নগরীর চৌহাট্রা এলাকায় মাস্ক বিতরন করা হয়েছে। সোমবার(২৭)জুলাই ২টায় মাস্ক বিতরন এর উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই(নিসচা)কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম(মিশু)।
এ সময় তিনি বলেন,মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ইয়ামাহা রাইর্ডাস ক্লাব যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।এ সময় তিনি সকল বাইকারদেরকে বাইক চালানোর সময় হেলমেট পরিধান করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ামাহা সিলেট বিভাগের মার্কেটিং অফিসার গালিব হাসান।সার্ভিস ইন্জিনিয়ার সজিব হাসান,ইয়ামাহা রাইডিং ক্লাবের জাবেদ মনি,তানভির আহমদ প্রমুখ।
উল্লেখ্য প্রায় পাঁচ শতাধিক পথচারী,চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরন করা হয়।



