সাহেবের বাজারে শনিবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ: সীমাহীন দুর্ভোগ


মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলা পরিষদের খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারের গোটা এলাকায় শনিবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খাদিমনগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন গ্রাহকরা গতকাল শনিবার সন্ধ্যা থেকে গোটা এলাকা এখন পর্যন্ত অন্ধকারে রয়েছ। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ লোকজন। এমন একটি সময় বিদ্যুৎতের সমস্যা দেখা দিল যখন শুরু হয়েছে পবিত্র রমজান মাস, বিশেষ করে বিদ্যুৎ না থাকায় মানুষের ভুগান্তীর যেন শেষ নেই, সেহরি, ইফতার ও তারাবীর নামাজ পড়তে সব চেয়ে বেশি সমস্যা মধ্যে রয়েছেন সাধারণ জনগন।
এদিকে বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে দেখা দিয়েছে খাবার পানি তীব্র সংকট, দুর্বল হয়ে পড়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক, এ নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন কবে নাগাত পাওয়া যাবে বিদ্যুৎ সঠিক কোন তথ্য দিতে পারছেন না বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টতরা।
খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ আনছার আলী ক্ষোভ জানিয়ে বলেন শনিবার থেকে এখন পর্যন্ত গোটা খাদিমনগরে পল্লী বিদ্যুৎতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ নাই। আমাদের সাধারণ লোকজনের দুর্ভোগের শেষ নেই, আমরা পল্লী বিদ্যুৎতের বর্তমান দায়িত্ব প্রাপ্ত জেনারেল ম্যানেজারের সাথে বার বার যোগাযোগ করে ও কোন কাজে আসছেনা।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বর্তমান দায়িত্ব প্রাপ্ত জেনারেল ম্যানেজার এর সাথে যোগাযোগ করতে চাইলে তাহার ব্যবহৃত মোবাইল ফোনটি রিসিভ করেননি।




