লিড নিউজ
কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের শোক প্রকাশ


সিলেট মিডিয়া ডেস্ক:: কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায়রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রলীগ শোক প্রকাশ করেছেন।
রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ কামরুল হাসান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউ-এস এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটে অত্র কলেজের ১৩ শিক্ষার্থীসহ অন্যান্য বিমানযাত্রীদের মর্মান্তিক হতাহতের ঘটনায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রলীগ গভীরভাবে শোকাহত।





