লিড নিউজসিলেটসিলেট বিভাগ

মিরাবাজারে ডাকাতি: আটক ৭

নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজারে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরাবাজার সেবক-৯ নম্বর রিয়াজ ভিলায় এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় লুটকৃত স্বর্ণালঙ্কারসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব। ডাকাতির হওয়া রিয়াজ ভিলা বাসার মালিক আবিদ উদ্দিন।

আবিদ উদ্দিনের শ্যালক সাজু আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে একদল ডাকাত তার বোনের বাসায় হানা দেয়। ডাকাতদল আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকেও ভয়ভীতি দেখায়। এসময় তিনি বাসা থেকে বের হয়ে এসে র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব এসে বাসার ভেতর থেকে ৭ জনকে আটক করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে মিরাবাজার ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, পাইপগান সদৃশ্য বস্তু ও একটি ব্যাগের ভেতর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

Related Articles

Back to top button