লিড নিউজ

দিরাইয়ে মাদক বিরোধী আন্দোলনে অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন নেজাবুল ইসলাম

এসবিএন, দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে পড়শী সাংস্কৃতিক ও সেবা পরিষদের পক্ষ থেকে ধুমপান ও মাদক বিরোধী আন্দোলনে গৌরবময় অবদান রাখার জন্য মধুপুর মানব সেবা পরিষদের সভাপতি ডাক্তার নেজাবুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭ টায় পৌর শহরের থানা রোডস্ত একটি কনফারেন্স রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নের সভাপতিত্বে ও পড়শী সাংস্কৃতিক ও সেবা পরিষদের সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।

উপস্থিত ছিলেন দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন রশীদ, দিরাই প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, পপুলার লাইফ ইন্সিওরেন্স দিরাইয়ের সহকারী প্রকল্প পরিচালক জামাল হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button