সিলেট বিভাগ

বাহুবলে গাঁজাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ওয়াহিদুল ইসলাম সোহেল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বাহুবল উপজেলার শফিয়াবাদ এলাকার মৃত আব্দুল কাদির মহালদারের ছেলে।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ২ টার দিকে বাহুবলের ৭নং ভাদেশ^র ইউনিয়নের বড়গাঁও গ্রামস্থ ঢাকা টু মৌলভীবাজার হাইওয়ের ইমরান ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Back to top button