লিড নিউজ

নিউমার্কেটে গুলিতে ব্যবসায়ী আহত

এসবিএন ডেস্ক:
রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে দিপু (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দীপু আজিমপুর ৩ নম্বর বিডিআর গেট এলাকায় বাসিন্দা। আহতর বাবা মানিক মিয়া জানান, নিউমার্কেটে একটি কাপড়ের গোডাউন দেখাশোনা করেন দিপু।

দোকানের মালিক মূলত ওর মামাতো ভাই সুমন। রাতে দোকান বন্ধ করে নিউমার্কেট কাঁচাবাজার এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি গুলি তার ডান পায়ের উরু ভেদ করে বাম পায়ে এসে লাগে। খবর পেয়ে দিপুকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button