লিড নিউজ

ইয়াংস্টার ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাংলাদেশ সরকার নিবন্ধনকৃত সামাজিক সংগঠন ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে শুক্রবার রাত ৯ টায় সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. উছতার আলীর পরিচালনায় এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারী ইমরান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক ছাইদুর রহমান, নির্বাহী সদস্য সাহেদ আহমদ, মুকিত মিয়া, নাসির উদ্দিন, আতিউর রহমান, জাবের হোসেন সামন, আঃ কাদির, রিপন আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button