লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে শ্রমিক নেতা হত্যার ঘটনায় আটক ২

নিউজ ডেস্ক:  সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা পুলিশ ।
শনিবার (১১ জুলাই) অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বরইকান্দি এলাকার নোমান আহমদ (৪০) ও সাদ্দাম আমহদ (২৮)।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। তিনি জানান , ইকবাল হোসেন রিপন খুনের ঘটনায় অভিযান চালিয়ে নোমান ও সাদ্দাম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button