লিড নিউজ

খাদিমপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা: আহত ১০

নিজস্ব প্রতিনিধি: সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া ইউনিয়নের পূর্ব দলইপাড়ায় কানাডা প্রবাসী রুহুল আমিন বদরুল ও যুক্তরাজ্য প্রবাসী ড. আহমেদুল কাওসারের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এসময় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সন্ত্রাসীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র জব্দ করেছে।

সন্ত্রাসীরা বাড়ি থেকে নগদ এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও কয়েকটি মোবাইল লুট করে নিয়ে যায়।

শাহপরান থানার উপ-পরিদর্শক আবু রায়হান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই  হামলাকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল (সিলেট-হ-১৩-৯২২২) ও একটি ধারালো অস্ত্র জব্দ করেছে।

এ ব্যাপারে শাহপরান থানার এসি মো. ইসমাইল পিপিএম বার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Related Articles

Back to top button