লিড নিউজ

জগন্নাথপুরে শিলং তির খেলার মূল হোতা গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে রবিবার রাত সাড়ে ৯টায় ভারতীয় শিলং তির খেলার মূল হোতা সুভাষ দেবনাথ কে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ডাক বিভাগের পোষ্ট মাষ্টার থেকে অবসরে যাওয়ায় জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের মন্দির বাড়ি এলাকার বাসিন্দা মৃত শনত দেবনাথের পুত্র সুভাষ দেবনাথ দীর্ঘদিন ধরে শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ জুয়া ভারতীয় শিলং তির খেলা চালিয়ে আসছিল।

রবিবার (৪ ফেব্রুয়ারি) জগন্নাথপুর থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শিলং তির খেলার জগন্নাথপুরের মূল হোতা সুভাষ দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুভাষ দেবনাথ জগন্নাথপুর বাজারের বিভিন্ন জনগুরুত্বপূর্ন মোড়ে অবস্থান করে ভারতীয় শিলং তির খেলার আসর বসিয়ে যুব সমাজসহ এলাকার পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাকে ১৫১ধারার অপরাধে সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button