লিড নিউজ
টিলা ধসে শ্রমিক নিহত: জমির মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিনে টিলা ধসে এক শ্রমিকের প্রাণহানি এবং আরো ২ জন আহত হওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, টিলা ধসের পর উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহকে বদলী করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা জানান, কোম্পানীগঞ্জ থানার এস আই আরিফ উল্যাহ বাদী হয়ে শনিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার আাসামী জমির মালিক মনোয়ারা বেগমকে গতকাল রোববার গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার দিন গর্ত মালিক আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।




