লিড নিউজ
কানাইঘাট লোভাছড়ায় পাথর শ্রমিকের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলার কানাইঘাট উপজেলার লোভাছড়ায় পাথরের গর্ত চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ফরমান উল্যা (৫৫)। তার বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইল্যা গ্রামে।
শনিবার সকাল ৭টায় আনোয়ার হোসেন আনাই মিয়ার গর্ত ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়। কানাইঘাট থানার ওসি(তদন্ত) নুনু মিয়া গর্ত ধসে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




