প্রবাস

কাতারে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল দোয়া মাহফিল

কে. এম. সুহেল আহমদ, কাতার থেকেঃ
দেশের ও প্রবাসের প্রয়াত গণমাধ্যমকর্মী, বাংলাদেশ কমিউনিটির প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করেছে- বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার ।

১১ মে ( মঙ্গলবার) ২৯ রমজান বাদ আসর ভার্চুয়াল এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ,কে,এম, আমিনুল হক । পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোহাম্মদ শামীম।
এ পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৮জন সাংবাদিক । কাতার প্রবাসী বাংলাদেশীর মধ্যে মারা গেছেন ৪৮জন। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অগণিত বাংলাদেশী। মৃতের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ কমিউনিটির সদস্যদের জন্য সুস্থতা কামনা করে দোয়া করেন মাহফিলে যোগদানকারী কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ার কণ্ঠের সম্পাদক ও সংগঠনের দপ্তর সম্পাদক নূরে আলম জাহাঙ্গীর ।
আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, লোকমান আহমদ, আনোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সাঈদ, যুবনেতা মিঠু, মোহাম্মদ ফয়েজ, সৈয়দ কামরুল হক সহ কমিউনিটির নেতৃবৃন্দ ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নুজুম টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফোরসাইড নিউজের কাতার প্রতিনিধি সিএম হাসান, সহ-প্রচার সম্পাদক ও প্রবাস জার্নাল পত্রিকার কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল, সিলেট মিডিয়া ডট,কম এর কাতার প্রতিনিধি ও ক্রীড়া সম্পাদক কে.এম. সোহেল আহমদ ও সমাজকল্যাণ সম্পাদক হাফিজুর রহমান আলীম সহ আরও অনেকে ।

Related Articles

Back to top button