উল্লেখযোগ্যসিলেট

পথ-শিশুদের ফ্লোরে বসিয়ে পড়াশোনা করান যারা

আরিফুল ইসলাম: পথ শিশু বলে কিছু নেই। পথে কোন শিশু জন্মানোর কারনে সে পথ শিশু হয় না, সমাজ তাদেরকে পথ শিশু বানায়।

দারিদ্রতা, বাবা মায়ের বিচ্ছেদ, বাবা মা মারা যাওয়া বা বাবা মায়ের অসচেতনতা অথবা অর্থলোভী কিছু মাদক ব্যবসায়ী তাদেরকে পথ শিশু বানায়।

আজকের শিশু আগামীর দিনের ভবিষ্যৎ তাদেরকে সুশিক্ষিত করাই আমাদের কাজ।

এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর কীন ব্রিজ নিচে পথ শিশুদের ফ্লোরে বসিয়ে পড়াশোনা করাচ্ছেন কয়েকজন ছাত্র ।

বিগত ৩ থেকে ৪ মাস দরে এইভাবেই পড়াশোনা করিয়ে আসছেন পথ শিশুদেরকে। তারা পথ-শিশুদের মাঝে শিক্ষার আলো প্রচার করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্চেন ।
কথা বলে জানা যায়, পথ শিশুরা ও চাই তাদের কাছে পড়াশোনা করতে এবং আনন্দ সহকারে পড়াশোনা করছে এবং পথ শিশুদেরকে সমাজে চলার উপযোগী করে তুলতে তাদের এই উদ্যোগ।

এই মহতী উদ্যোগ টি নিয়েছেন , মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির উদ্দিন, এমসি কলেজ মাস্টার্স’র ছাত্র সুমন আহমদ সাগর, ও সিলেট পলি টেকনিক ইনস্টিটিউট’র ছাত্র মোঃনাঈম, মোঃআবু সাইদ, রিয়াদ সর্দার তানিম, তোফাজ্জল হোসেন, ইমরান হাসান।

তারা আরো জানান আমাদের, রাত ৭টা থেকে ৮ঃ৩০ পর্যন্ত শত ব্যস্ততার পরে তারা সবাই পথ শিশুদের পড়ানোর জন্য আসেন।

Related Articles

Back to top button