সিলেট বিভাগসুনামগঞ্জ

শাল্লায় চরমোনাই পীরের প্রতিনিধি দল

মিডিয়া ডেস্কঃ বাংলাদেশ ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ ফজলুল করিম চরমোনাই পীরের নির্দেশে একটি প্রতিনিধি দল শাল্লা উপজেলার নোঁয়াগাওয়ে হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব রয়েছেন সংগঠনের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। তার সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সিলেট ও সুনামগঞ্জের নেতৃবৃন্দও রয়েছেন। তারা এই ঘটনায় নিন্দা জানিয়ে আলেম উলামাদের যুক্ত করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। সোমবার দুপুর ১২ টায় দলটি নোয়াগাঁও গ্রামে যায়। সেখানে তারা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। তাঁরা এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। এসময় গ্রামবাসী তাদের জানিয়েছেন, ১৭ই মার্চ সকালে মামুনুল হককে কটূক্তির জের ধরে তাদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে তার অনুসারীরা।

Related Articles

Back to top button