সিলেট বিভাগসুনামগঞ্জ

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন

দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর বাজার সংলগ্ন প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজে ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং দ্রুত প্রকেল্পর কাজ বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন করেছে ওই ইউনিয়নের রফিনগর, বাসাকরস ও মাছিমপুর সহ আশপাশের গ্রামগুলোর বিভিন্ন শ্রেণী পেশার হাজারো জনতা। গতকাল রোববার বেলা ২টায় রফিনগর ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন মাঠে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের হাওরপাড়ের আশ্রয়হীন মানুষকে তাদের মাথাগোঁজানোর স্থান করে দিতে আমাদের এলাকায় আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করতে প্রচুর বরাদ্দ দিয়েছেন এবং গত ডিসেম্বর দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সকল শ্রেনিপেশার লোকজনদের সাথে নিয়ে আশ্রয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন, কাজ শুরুর কয়েক দিন না যেতেই একটি সুবিধাবাদী মহল নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ স্থানীয় জামাত-শিবির ও বিএনপির কিছু লোকদের নিয়ে মানববন্ধনের নাটক সাজিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মহতি উদ্যোগ কে।বানচাল করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের এ সাজানো ষড়যন্ত্রে কান না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজ যথাসময়ে সমাপ্ত করে এলাকার অসহায় গৃহহীন মানুষ কে তাদের স্বপ্নের ঠিকানা করে দিতে প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মাছিমপুর গ্রামের বাসিন্দা মাতব্বর জাহেদ মিয়া, আব্দুস সাত্তার, রফিনগর গ্রামের বাসিন্দা জাহেদ মিয়া, আলী আকবর, আতাউর রহমান, খাগাউরা গ্রামের বাসিন্দা নিখিল চন্দ্র তালুকদার, মাছিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের রুপ মহল বেগম, বাসাকরচ গ্রামের গৃহহীন পাপীয়া বেগম, বাংলাবাজারের মুহাম্মদ সদরুননুর মিয়া প্রমুখ।

Related Articles

Back to top button