লিড নিউজ

জন্মদিনে যা যা করলেন নন্দিত অভিনেত্রী শাবনুর

বিনোদন ডেস্ক : আজ বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন।

এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ, বর্তমানে তার মা আছেন অস্ট্রেলিয়ায়। মাকে ছাড়া নিজের জন্মদিন উদযাপনের কোনো আগ্রহ নেই শাবনূরের।

তিনি বলেন, গত বছর অস্ট্রেলিয়ায় পরিবারের সব সদস্য মিলে জন্মদিন উদযাপন করেছি। এবার কেউ নেই। তাই জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাও নেই। তা ছাড়া কিছুদিন আগে আমি বেশ অসুস্থ ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি। সব মিলিয়ে জন্মদিনে কোনো আয়োজন করছি না। সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ আর সুন্দর থাকতে পারি। সবার সহযোগিতায় আমি আজকের শাবনূর হতে পেরেছি। আমি আমার জীবনে যা কিছু পেয়েছি, তার সবই চলচ্চিত্র থেকে। তাই চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।

প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরেই ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। তার পর জহিরুল হকের ‘তুমি আমার’ ছবিতে অভিনয় করেন চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

Related Articles

Back to top button