জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত


নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠিক সম্পাদক আশরাফ তালুকদার নিহত হয়েছেন।। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ছাত্রদল নেতা আবদুল কাইয়ূম জানান, মঙ্গলবার রাতে জগন্নাথপুরস্থ নিজ বাড়ি থেকে প্রাইভেট কার যোগে সিলেট ফিরছিলেন আশরাফ তালুকদার। তিনি নিজে প্রাইভেট কার চালিয়ে আসছিলেন।
জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় আসার পর তার প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন আশরাফ। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ওসি সিলেট মিডিয়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ বাড়ি থেকে প্রাইভেট কার যোগে সিলেট ফিরার সময় চাকা পান্চার হয়ে দূর্ঘটনায় নিহত হন আশরাফ ।




