সিলেট বিভাগ

উদয় সমাজ কল্যান সংস্থার ১৩ তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৩ তম ওয়াজ মাহফিল ১১ই ডিসেম্বর শুক্রবার বাদ জুমা থেকে মধ্যরাত পর্যন্ত খাসদবীর প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিল তাফসির পেশ করেন – নারায়ণগঞ্জের আড়াই হাজারী দ্বা.বা দারুস সালাম মাদ্রাসার হযরত মাওলানা আল-আমিন সাহেব,দারুস সালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতী নাছির উদ্দিন সাহেব,হযরত মাওলানা জামাল উদ্দিন আজমী সাহেব খতিব হযরত শাহ নাছির উদ্দিন (রহঃ) জামে মসজিদ কালিঘাট সিলেট,হযরত মাওলানা আফতাব উদ্দিন সাহেব ইমান ও খতিব আঙ্গুর মিয়া জামে মসজিদ সিলেট,হযরত মাওলানা শামছুল ইসলাম হাদী সাহেব ইমাম ও খতিব বায়তুল জান্নাত জামে মসজিদ লেচুবাগান।

মাহফিলে সভাপতিত্ব করেন- খাসদবীর মদনী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী নাছির উদ্দিন সাহেব, লেচুবাগান জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা আব্দুল হাছিব।

সংস্থার সভাপতি সজিবুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাসদবির এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুস সামাদ,সৈয়দ আনোয়ার আলী,সৈয়দ জুবের আলী,মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক,বন্ধন সমাজ কল্যান সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেল,সৈয়দ মিঠু,খাসদবীর ইয়ুথ ফোরামের সভাপতি নাজির আহমদ।

আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান জুয়েল, সহ-অর্থ-সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আমির আলী,ক্রীড়া সম্পাদক মিয়াছিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোসলে উদ্দিন,লোকমান হাফিজ,খালেদ,সাইফুল,সুজন,ইমন,রাজু,রাজু,সৈয়দ ছামির,ফাহিম,জসিম,আল আমিন,রাকিব প্রমূখ।

Related Articles

Back to top button