সিলেট বিভাগ

বিশ্বনাথে ইসহাক একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

নিউজ ডেস্ক: বিশ্বনাথের রামপুরে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিজানুর রহমান মুজাহিদ প্রতিষ্ঠিত
ইসহাক একাডেমীর ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোঃ মসাহিদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আরশ আলী গণি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
একাডেমির ভাইস প্রিন্সিপাল ক্বারী রুহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল মোঃ ইলিয়াছ আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃমানিক মিয়া, মোঃ জয়নুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক রুহেল আহমদ, আনোয়ারুল হক, সাদ্দাম হোসেন, লুকমান হেকিম, নুর আলম, ফারহানা জামান, তারিন বেগম, মাছুমা বেগম,ফাহিমা বেগম এবং সুমি বেগম।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button