লিড নিউজ
খাসদবীরে হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার


ডেস্ক রিপোর্ট : নগরীর বিমানবন্দর থানাধীন খাসদবীর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক ‘সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আশরাফুল করিম খাঁন (২৮) বিমানবন্দর থানাধীন খাসদবীরের বন্ধন এফ/১৭নং বাসার ফজলুল করিম খাঁনের ছেলে।
রবিবার দুপুর ১টা ৫৫ মিনিটে র্যাব-৯ এর একটি দল তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর সহকারী পরিচালক জে.এম. ইমরান বলেন, আশরাফুল করিম খাঁন হিযুবত তাহরীরের সক্রিয় সদস্য। তিনি সরকারবিরোধী লিফলেট বিলি করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ লিফলেটসহ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আশরাফুলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে র্যাব।




