লিড নিউজ

আজমিরীগঞ্জে নেশাখোর পুত্রকে পুলিশে দিল পিতা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে পিতার অভিযোগের প্রেক্ষিতে নেশাখোর পুত্রকে আটক করেছে পুলিশ। পরে নেশাখোর পুত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার কাকাইলছেওয়ের নজরা কান্দা গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিক মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২৪) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের নেশায় আসক্ত। নেশা খেয়ে পাড়া প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ করত। এ ছাড়া নেশার টাকা না দিলে তার পিতা মাতাকে মারধোর করত। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে নেশার টাকা না দেয়ায় তার পিতাকে সে মারধোর করে। এতে অতিষ্ট হয়ে পিতা সিদ্দিক মিয়া তার পুত্রের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের প্রেক্ষিতে থানার এএসআই আব্দুল মালেক ও বিকাশ দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ দুপুর দেড়টায় নজরাকান্দা গ্রমে অভিযান চালায়। এক পর্যায়ে বখাটে নেশাখোর সাইফুল ইসলামকে আটক করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।

দুপুর আড়াইটায় সাইফুল ইসলামকে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত করা হলে, অভিযোগ প্রমানিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসা’র ভ্রাম্যমাণ আদালত সাইফুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

Related Articles

Back to top button