প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় মাধবপুরে যুবক গ্রেফতার


মাধবপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার ঘটনায় রমজান আলী (২৩) নামে এক যুবক কে গ্রেফতার করেছে হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে রমজান মিয়া কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে গ্রেফতার রমজান আলী কে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নিদেশ দেন।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গত ২২ জুলাই উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে রমজান তার ফেইজবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে আপলোড করে।
এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাকে গ্রেফতার করে।




