রাগীব-রাবেয়ার নিহত শিক্ষার্থীরা সবাই নেপালের নাগরিক


নিউজ ডেস্ক: নেপালের কাঠমাণ্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে ১১ শিক্ষার্থী নিহতের খবর নিশ্চিত করেছে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। নিহতরা সবাই নেপালের নাগরিক।
শিক্ষার্থী নিহতের ঘটনায় মেডিকেল কলেজে চলছে তিনদিনের শোক। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্ধ রাখায় হয়েছে ক্লাস।
স্থগিত করা হয়েছে সকল পরীক্ষা। শিক্ষার্থীদের এমন মৃত্যুতে পুরো ক্যাম্পাসে শোকাবহ পরিবেশ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা শেষ হওয়ায় ইন্টার্ন শুরুর আগে নেপালে ফিরছিলেন এমবিবিএস ১৯তম ব্যাচের ১৩ শিক্ষার্থী।
এদের মধ্যে ১১ জন শিক্ষার্থী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা’র বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যান।
এছাড়া, প্রিন্সি ধাম ও সামিরা বায়জানকার নামে অপর দুই শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা সকলেই আসলেই মর্মাহত। আমরা সকলেই আসলে শোকে কাতর। আমরা শোক পালনে কালো ব্যাজ ধারণ করেছি।’




