লিড নিউজ

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নিকটবর্তী নর্দার্ন স্টেট পার্কওয়েতে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন।

স্থানীয় সময়  শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন রায়হান ইসলাম (২৮), শামসুল আলম (৬১) ও আতাউর রহমান দুলাল (৩৪)। তাঁদের মধ্যে রায়হান ও আতাউরের বাড়ি ভৈরবে আর শামসুলের বাড়ি ঢাকার মাতুয়াইলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমীন (৩৬)। স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

হতাহত ব্যক্তিরা নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় ছিলেন।

পুলিশ বলছে, রায়হান ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন। তারা লং আইল্যান্ডে কর্মস্থলে যাচ্ছিলেন। সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা কাজ করতেন।

Related Articles

Back to top button