আন্তর্জাতিকলিড নিউজসিলেট

সৌদি আরবে অগ্নিকান্ডে বিয়ানীবাজারের যুবকসহ ছয় বাংলাদেশির মৃত্যু

সেলিম আহমেদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে বিয়ানীবাজারের জুবের চোধুরী সহ ছয় বাংলাদেশিসহ সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন বাংলাদেশি।

সকাল ৭টার দিকে রিয়াদের আল নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় শ্রমিকদের থাকার একটি ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে।

হাতহতদের রিয়াদের সিমুচি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গিয়ে নিহত ছয় বাংলাদেশির পরিচয় নিশ্চিত হন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শফিকুল ইসলাম।

ছয় বাংলাদেশির মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউপি’র সাদিমাপুরের মরহুম আজাদ চৌধুরী মাস্টারের ছেলে জুবের আহমদ চৌধুরী মারা গেছেন।

এদিকে জুবের আহমদ চৌধুরীর মৃত্যুতে পরিবারে আহাজারি বইছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Back to top button