লিড নিউজ

কামরানের বরাদ্দকৃত জমিতে নিমার্ণ হচ্ছে চক্ষু হসপিটাল

নিজস্ব প্রতিবেদক : সিলেটের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মেয়রের দায়িত্বে থাকাকালীন সিলেটের বাগবাড়ী পয়েন্টে লায়ন্স আই হসপিটালে নিমার্ণের জন্য জমি বরাদ্দ দেন। সেই জমিতেই চক্ষু হাসপাতাল নির্মাণ করছে সিলেট লায়ন্স ফাইন্ডেশন।

শনিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি লায়নস হারূন আল রশিদ দিপু।

প্রসঙ্গত, বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালিন সময়ে সিলেট লায়ন্স ফাইন্ডেশনকে চক্ষু হাসপাতালের জন্য ৪ শতক জমি বরাদ্দ দেন তিনি।

Related Articles

Back to top button