আজ শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যে অঘটন ঘটলে বাংলাদেশ দলের যা হবে!


ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে আজ শ্রীলঙ্কা বা পাকিস্তানের মধ্যে যদি বিরাট কোনও অঘটন ঘটে, অথাৎ কোনও একটি দল যদি অবিশ্বাস্য রকমের বিরাট ব্যবধানে জিতে রানরেটে ভারতের চেয়ে এগিয়ে যেতে পারে, তবেই একমাত্র তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের সামনে পড়ার সুযোগ থাকছে।
তবে এ সম্ভাবনা ক্ষীনই বলা যায়। এখন গ্রুপ বি থেকে অন্য কোন দল সেমিফাইনালে যায়, তা দেখার জন্য তাকিয়ে থাকতে হবে সোমবারের শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের দিকে। একটি করে ম্যাচে জিতে দুই দলেরই পয়েন্ট সমান, তবে রানরেটে সামান্য এগিয়ে আছে শ্রীলঙ্কা।
এছাড়া মোটামুটি ধরেই নেওয়া হচ্ছে, বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে ১৫ জুন বৃহস্পতিবার বাংলাদেশ আর ভারতই খেলতে নামছে। ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় (বাংলাদেশে বিকেল তিনটে, আর ভারতে আড়াইটায়)।
নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এর আগেই সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। রবিবার লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ এ-তে রানার আপ বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালে তাদের দেখা হচ্ছে।
সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এর আগেই সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছিল। এখন মাত্র বছর দুয়েকের মধ্যে দ্বিতীয়বার কোনও আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্যায়ে তারা ভারতের বিরুদ্ধে খেলবে।
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে যে ওয়ান-ডে বিশ্বকাপ হয়েছিল, তার কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। তবে সেই ম্যাচে আম্পায়ারের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্যই শেষ পর্যন্ত বাংলাদেশের সেমিফাইনালে ওঠা সম্ভব হয়নি সে দেশের ক্রিকেট অনুরাগী ও এমন কি ক্রিকেট কর্মকর্তারাও এমন অভিযোগ তুলেছিলেন।
২০১৬-তে আইসিসি-র টিটোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচেও ব্যাঙ্গালোরে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। চরম উত্তেজনাপূর্ণ সেই ম্যাচের ফয়সালা হয়েছিল ম্যাচের একেবারে শেষ বলে – নাটকীয়ভাবে ম্যাচটি এক রানে জিতে নিয়েছিল ভারত!




