

হঠাৎ করে ডাকা এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে তারা টার্মিনালে গিয়ে আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক সামসুল হক মানিক জানান, শ্রমিকদের কল্যানে তারা সম্প্রতি গাড়ি প্রতি চাঁদা ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছেন। এই টাকা শ্রমিকরা পরিশোধ করলেও রহস্যজনক কারণে বাস মালিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন।
তিনি জানান. সংগৃহিত চাঁদা থেকে শ্রমিকরা অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারকে সহায়তা করা হয়। শ্রমিকদের কল্যানের জন্যই এ উদ্যোগ।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, এই ধর্মঘটের সাথে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাদের কল্যানেই চাঁদা বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ শ্রমিকরা তা পরিশোধ করছেন, মেনে নিয়েছেন।
তিনি জানান, অন্যান্য বাস না চললেও তার নিয়ন্ত্রনাধীন এনা পরিবহনের বাসগুলো চলাচল করছে।




