লিড নিউজসিলেট বিভাগ
৫ মাস পর সিলেটে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু


নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। ৫ মাস ১৮ দিন পর শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করলো রেলওয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশনের ম্যানেজার মো. খলিলুর রহমান। তিনি জানান, রেলওয়ের নির্দেশনা অনুযায়ী সিলেট স্টেশনেও শুরু হয়েছে টিকেট বিক্রি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।
তিনি আরও বলেন, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ৮ টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করছে রেল।



