বিয়ানীবাজারের প্রবীণ ব্যাক্তিত্ব হাজী আব্দুল করিমের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট:
সিলেট বিয়ানীবাজারের প্রবীণ ব্যাক্তিত্ব হাজী আব্দুল করিম(৮২) ২ জানুয়ারী (মঙ্গলবার) রাত ৩টা ২৫ মিনিটের সময় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট উপশহর নিজ বাসভবনে মারা যান।….ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ ৩ জানুয়ারী (বুধবার) বাদ আসর জামেয়া মাদানীয়া আঙ্গুঁরা মুহাম্মদপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠান শেষে পারিবারীক গুরুস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলে ৬ মেয়ে সহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। আমরা সকলেই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর গ্রাম নিবাসী যিনি দ্বিতীয় বিশ্বযোদ্ধে শহীদ হয়েছেন ‘ বৃটিশ মুক্তিযোদ্ধা শহিদ আব্দুল মালিক’র ছোট ছেলে এবং লন্ডন প্রবাসী বার্মিংহামের লেবার পার্টির কাউন্সিলর আব্দুল জব্বারের পিতা ও বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’র ক্রীড়া সম্পাদক সাংবাদিক কে.এম সুহেল আহমদের মামা ছিলেন।




