লিড নিউজসিলেট বিভাগ
সিলেটে ইয়াবা ব্যবসায়ী জসিমকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্ট:
সিলেটের কোম্পানীগঞ্জের পিয়ানগুল থেকে র্যাব ইয়াবা ব্যবসায়ী জসিম উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জের দরাকুল গ্রামের জৈন উদ্দিনের ছেলে। এসময় র্যাব তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত জসিমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে সোমবার (২৮ ডিসেম্বর) র্যাব গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।




