দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০


সিলেট মিডিয়া ডেস্ক:: সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী ও কলেজ ছাত্রসহ ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত মরিয়ম বিবি (৬০), আহারুন বেগম (৩৫) ও কলেজছাত্র মামুনকে (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কালিনগর গ্রামের গোলাপ নূর ও তার প্রতিবেশী হারুন রশিদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে হারুন রশিদ বাড়ির সীমানার একটি পিলার উপরে ফেললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে নারী ও কলেজ ছাত্রসহ ১০ জন আহত হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।



