লিড নিউজ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নীতি নির্ধারকদের নিয়ে ‘জরুরি বৈঠক’ আহ্বান করেছেন।

রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত সাড়ে ৮টায় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক ডেকেছেন তিনি।

বিএনপির প্রেস উইং সদস্য শায়রুর কবির খান জানান, বৈঠকে রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের কর্মকৌশল, খালেদা জিয়ার মামলার কার্যক্রম, দলের সাংগঠনিক বিষয়সহ বেশকিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সর্বশেষ দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসেছিলেন খালেদা জিয়া।

Related Articles

Back to top button