লিড নিউজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাবিপ্রবি ইংরেজি বিভাগের শ্রদ্ধাঞ্জলি


মিছবা উল হক চৌধুরী: বর্ণমালা আমার দু:খিনী বর্ণমালাকে উজ্জ্বল করে রাঙানো একুশে ফেব্রুয়ারি। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের এক বিস্ফোরণ এবং বাঙালি জাতির তথা বাংলাদেশীদের স্বাধীকার আন্দোলনের সূচনা বলা যায় এই একুশকে ঘিরে। আর এই মহান একুশে ফেব্রুয়ারিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিকান্দার আলী, সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন এবং প্রভাষক শেহরীন ফেরদৌস উপস্থিত ছিলেন।




