জাতীয়রাজনীতিলিড নিউজ

ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি বিএনপির

অনলাইন ডেস্ক:: ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেক বেশি অসুস্থ। ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকের অধীনে চিকিৎসার জন্য তিনি আগে থেকেই দাবি করেছেন। কিন্তু সরকার প্রহসন করতে তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা দিচ্ছেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির প্রমুখ।

Related Articles

Back to top button