জাতীয়ধর্ম

চাঁদ দেখা গেছে, কাল রোজা

নিউজ ডেস্ক: বাংলাদেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেশের আকাশে হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে বুধবার (১৪ এপ্রিল)। আগামী ৯ মে রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত সংস্কৃতি বিভাগে ফোন করে মুন্সীগঞ্জসহ কয়েকটি জেলার ফাউন্ডেশনের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

কিছুক্ষণের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ আনুষ্ঠানিকভাবে জানাবে।

Related Articles

Back to top button