লিড নিউজসিলেট বিভাগ

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: বানিয়াচংয়ে অতিরিক্তি পেঁয়াজের মূল্য রাখায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা সদরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। সূত্রে জানা যায়, সম্প্রতি ভারত বাংলাদেশকে আর পেঁয়াজ দিবে না মর্মে সংবাদ প্রকাশ হওয়ার পর পেঁয়াজের দাম বাড়িয়ে দেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

এ খবর পেয়ে বাজার নিয়ন্ত্রণের লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় আমির হোসেনকে ১০ হাজার, আওলাদ মিয়াকে ১০ হাজার ও মহিবুর মিয়াকে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এস আই আঃ সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ।

Related Articles

Back to top button