লিড নিউজ

বিশ্বনাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র সংঘর্ষ

বিশ্বনাথ সংবাদদাতা : বিশ্বনাথ উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ দু’পক্ষের অনন্ত ৫০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জার গাঁও গ্রামের আবুল খয়ের লালা মিয়া ও আব্দুর রকিব লেছু মিয়ার লোকজনের মধে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।

পরে পুলিশ অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৬জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আহতরা হলেন বিশ্বনাথ থানার এসআই রাজিব রহমান, মির্জাগাঁও গ্রামের কুতুব উদ্দিন, কালা মিয়া, আব্দুন নুর, সুয়েব আহমদ, সুমেল মিয়া, মাইনুদ্দিন, আমির আলী, আত্তর আলী, আব্দুস ছালাম। তাৎক্ষনিক অন্যান্য আহতদের নাম জানাযায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার পরিস্থিত কিছুটা শান্ত রয়েছে। সংঘর্ষের বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, সংঘর্ষে পুলিশসহ ৫০জন আহত হয়েছেন এবং কয়েক বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিস্পত্তির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম জানান, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

Related Articles

Back to top button