লিড নিউজ

অবিলম্বে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

যুধাপরাধী,মানবতা বিরোধী সাকা ও মুজার শাস্তি নিশ্চিত করায় মাননীয় প্রধান মন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে প্রধান অথিতির বক্তৃতায় যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা,যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য রাহীন ইবনে ইব্রাহীম বলেন ,বাংলাদেশের পবিত্র মাটিতে বাংলাদেশের শত্রু পাকিস্থানের দালালদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না তিনি বলেন অবিলম্বে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ৷ গত বুধবার রাতে স্থানীয় হান্সলো তে যুক্তরাজ্য যুবলীগ মিডলসেক্স শাখা কর্তৃক সাকা মুজার ফাসীতে এক আনন্দ সভায় এ কথা গুলো বলেন ৷ মিডলসেক্স যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রানার সভাপতিত্বে ও হিথ্র ছাত্রলীগের সভাপতি বাবুল হোসেনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্ব জনাব লন্ডন আওয়ামীলীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহিম শামীম, আওয়ামীলীগ নেতা মুছব্বির মিয়া , যুক্তরাজ্য যুবলীগের জন সংযোগ বিষয়ক সম্পাদক আহমদ হোসেন চৌধুরী নাজিম , হিথ্রো যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ ,আব্দুল কাদির , আতিক আহমদ , আশরাফ আহমেদ , বেলাল আহমদ , মুরাদ আহমদ প্রমুখ

Related Articles

Leave a Reply

Back to top button