
এম আব্দুল জলিল: হাতি দিয়ে চাঁদাবাজি নতুন কিছুই নয়। যে হাতি বনে থাকার কথা কিংবা চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়,সে হাতি নিয়ে অভিনব পন্থায় চাঁদাবাজিতে মত্ত একশ্রেণির চাঁদাবাজ সিন্ডিকেট। হাতির পিঠে বসা মাউতের ইশারায় কৌশলী চাঁদাবাজিতে নেমেছে একটি মহল। তারা কখনো শহরের রাস্তাঘাটে,আবার কখনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারে কিংবা পথে-ঘাটে,সড়ক-মহাসড়কে চাঁদাবাজি করছে। জানা যায়,এই ধরনের চাঁদাবাজিতে শোয়ারিকে প্রকাশ্যে দেখা গেলেও এর নেপথ্যে আছে একটি শক্তিশালী চক্র। যারা দিনের শেষে চাঁদার ভাগ-বাটোয়ারা করছে অজ্ঞাত স্থানে বসে। এই হাতি রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র কি এই হাতির প্রদর্শনিতে কোন অর্থ পায়? গোলাপগঞ্জে তেমনি আজ একটি পালা হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে।মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ বাজারে হাতি দিয়ে অবৈধভাবে চাঁদাবাজি করতে দেখা গেছে অজ্ঞাত দুই ব্যক্তিকে।
বাজার ব্যবসায়ীরা জানান, হাতির পিঠে বসা মাউতের ইশারায় হাতিটি শুড় লম্বা করে দোকানের ভিতর ঢুকিয়ে দিলে পিঠের মাউত বলে উঠে সালাম কর! তারপর হাতি শুড় লম্বা করে সালাম দেয়। তারপর বলে সালামি দেন। এসময় ব্যবসায়ীরা যারযার সাধ্যমতো টাকা দিলেও মাউতের ইশারায় হাতি ১০টাকার নিচে কোন মুদ্রা গ্রহন না করে শুড় দিয়ে ভয়ভীতি দেখাতে শুরু করে। পরে ব্যবসায়ীরা তাদের কাংখিত টাকা দিয়ে রক্ষা পায়। অন্যথায় ভয় দেখিয়ে হুংকার ছাড়ে। এমনকি রাস্তাঘাট বন্ধ করে রিকসা, সিএনজি, ট্রাক,মটরসাইকেল আটকিয়ে নীরব চাঁদাবাজি করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করে ঠান্ডা মাথায় হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমানের টাকা।এই অবৈধ চাঁদাবাজির জন্য মানুষের ভূগান্তি, রাস্তায় গাড়ি দাড় করিয়ে চাঁদা আদায়ের কারণে সৃষ্টি হয় যানজটের।
এদিকে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি তাৎক্ষণিক একদল পুলিশ পাঠিয়ে এই চাঁদাবাজি বন্ধ করেন। এতে চাঁদাবাজরা সেখান থেকে হাতি নিয়ে সরে যায়।