লিড নিউজ
৯ মার্চ কাতারে নারীর অবদান শীর্ষক আলোচনা সভা


কে এম সুহেল আহমদ,কাতার থেকে: কাতারে আদর্শ পরিবার গঠনে নারীর অবদান শীষর্ক আলোচনা সভা ৯ মার্চ (শুক্রবার) বাদ মাগরিব আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মাওলানা ইউসুফ নূরের পরিচালনায় দোহাস্থ বিন যায়িদ সেন্টার(ফানার ভবন) চতুর্থ তলায় সূচিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন আমেরিকা প্রবাসী প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ ও মুবাল্লিগ মুফতী জামাল উদ্দীন। আলোচনা সভায় মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। এতে স্বপরিবারে আসার জন্য আয়োজকদের পক্ষ থেকে সকলকে নিমন্ত্রণ করা হয়েছে।




