সিলেট

ভোলাগঞ্জের সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি  : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে পানিতে তলিয়ে যাওয়া ঢাকার হাফিজ বিন হারুনুর রশিদ (১৮) নাকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হাফিজ বিন হারুনুর রশিদ ঢাকার কামরাঙ্গীচরের হারুনুর রশিদের ছেলে। তিনি ঢাকার মারকাজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার ঢাকার কামরাঙ্গীচর থেকে ১৪৪ জন শিক্ষার্থী বেড়াতে আসে সিলেটে। তাদের মধ্যে ছিলেন হাফিজও। বিকালে তারা সবাই মিলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান। সেখানে ধলাই নদীতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান হাফিজ। সন্ধ্যা হয়ে যাওয়ায় অনেক খুঁজাখুঁজি করেও ওই সময় তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ধলাই নদী তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, হাফিজের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button