লিড নিউজ
হবিগঞ্জে দুই ক্লিনিককে জরিমানা


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় দুই ক্লিনিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম তাদের এ জরিমানা করেন।
সূত্রে জানা যায়, নষ্ট এক্সরে মেশিন ব্যবহার, মূল্য তালিকা থেকে অতিরিক্ত টাকা আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেন্ট্রাল হাসাপালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তাদের রিসিট বই জব্দ করা হয়েছে। অপরদিকে মূল তালিকা না থাকা ও বেশী টাকা আদায়ের অভিযোগে প্যানাসিয়া হাসপাতালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি বিজন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।




