সিলেট বিভাগ

খাদিমপাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
সিলেটের খাদিমপাড়াস্থ বহর আবাসিক এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ওই যুবককে গ্রেফতার খাদিমপাড়াস্থ বহর আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে উদ্ধার করা হয়।

পুলিশ জানায় গ্রেফতারকৃত যুবককের নাম আব্দুর রহিম হাজারী (৩৮)। সে এসএমপি শাহপরাণ থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বহর আবাসিক এলাকার মৃত সোলেমান হাজারীর (মেম্বার) ছেলে।

মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থাার ওসি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেফতারকৃত হাজারী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় পূর্বের দুটি মাদক মামলা রয়েছে।

Related Articles

Back to top button